হোম > সারা দেশ > ঢাকা

টেক্সটাইল করপোরেশন পরিদর্শনে বস্ত্র ও পাট উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে (বিটিএমসি) পরিদর্শনের পর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
মতবিনিময় সভায় এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ করপোরেশনকে আরও অভিনব ও উদ্যোগী হয়ে কাজ করতে হবে। এর প্রক্রিয়াধীন কাজে আরও দ্রুততা আনতে হবে। এ করপোরেশনের সার্বিক কার্যক্রম অবহিত হয়েছি, আমি এর সমস্যা দূর করতে কাজ করব।’ 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সার্বিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক বর্ণনা করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, পরিচালক রকিবুল বারী, মুখ্য পরিচালন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেনসহ আরও অনেকে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার