হোম > সারা দেশ > ঢাকা

এক্সকাভেটরের ধাক্কায় পড়ে গেল বিআরটির উড়ালসড়কের গার্ডার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

এক্সকাভেটরের ধাক্কায় রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিএআরটি) উড়াল সড়কের গার্ডার নিচে পড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখে যায়, আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনের মহাসড়কের বাঁ পাশে ওপর থেকে একটি গার্ডার নিচে পড়ে রয়েছে। গার্ডারটি কয়েকটি খণ্ডে ভেঙে একাকার হয়ে গেছে। ঘটনাস্থলে বিআরটির কাজে সম্পৃক্ত থাকা কয়েকজন চীনা নাগরিক ও বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে চীনা নাগরিক ও শ্রমিকেরা গার্ডার ধসের বিষয়ে কিছুই বলেননি। সাংবাদিক যাওয়ার পরই চীনা নাগরিকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটির কার্যক্রম চলছে। এর মাঝেই হুট করে একটি গার্ডার ধসে বিকট শব্দে নিচে পড়ে যায়। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

এ বিষয়ে বিআরটিএর ইসমেক কোম্পানির কনসালটেন্ট আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটির নির্মাণাধীন উড়ালসড়কের কাজের জন্য পাঁচটি গার্ডার ওপরে তুলে রাখা হয়েছিল। উন্নয়নকাজের জন্য মাটি তোলার এক্সকাভেটর রাস্তা পারাপারের সময় গার্ডারে লেগে যায়। পরে একটি গার্ডার ওপর থেকে নিচে পড়ে যায়।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার