হোম > সারা দেশ > ঢাকা

টিকা না দিলে বাতিল হবে ট্রেড লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধী টিকা না দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে। আর টিকা ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’

রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আজ শনিবার গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন। 

ডিএনসিসির মেয়র বলেন, ‘করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী পয়লা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা পাওয়া যাবে না।’ 

টিকা নিতে কোনো কাগজপত্রের দরকার নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেয়নি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।’ 

আজকে পাঁচ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকায় আজ পাঁচ লাখ টিকা দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি, আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব, একটু সুশৃঙ্খলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’ 

উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় গত বুধবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে গণটিকা দেওয়া হচ্ছে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়