হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর টার্মিনালগুলো ঘিরে সজাগ র‍্যাবের ৩২ টিম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। সেই সঙ্গে সিভিল টিম, টহল ও তল্লাশিচৌকির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোসহ তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

ডিআইজি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র‍্যাবের ৩২টি টিম নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সঠিক তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সিভিল টিমও কাজ করবে।

ঈদযাত্রা ঘিরে নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

র‍্যাব জানায়, অপরাধ দমনে নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করা হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে।

ঈদে যাত্রীদের সুবিধায় সদরঘাট লঞ্চ ও সায়েদাবাদ বাস টার্মিনালে র‍্যাবের দুটি কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু থাকবে। যাত্রীরা হয়রানি বা অতিরিক্ত ভাড়ার অভিযোগ সরাসরি বা ফোনে জানাতে পারবেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়