হোম > সারা দেশ > ঢাকা

বিএফইউজের নির্বাচনের বাধা কাটলো 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। বিএফইউজের নির্বাচনে মহাসচিব পদ প্রার্থী দীপ আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

রোববার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এর ফলে বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বিএফইউজের নির্বাচন গত ২৮ সেপ্টেম্বর দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পরে ৬ অক্টোবর হাইকোর্টের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দীপ আজাদ। 

গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার