হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অটোরিকশায় পিকআপের ধাক্কা, পড়ে যাওয়া ব্যক্তিকে আবার থেঁতলে হত্যা

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের চাপায় মুসলিম মিয়া (৫৫) নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী নিহত হয়েছেন। একই রিকশায় তার মেয়ে ও ১৯ মাস বয়সী নাতি ছিল। তবে তারা অক্ষত আছে বলে জানা গেছে।

আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে তাঁতী বাজার মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে পথচারী ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের ভাগনে মো. আল আমিন জানান, মুসলিম মিয়ার বাড়ি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জর রাজেন্দ্রপুরে। কয়েক দিন আগে তার মেয়ের ১৯ মাস বয়সী অসুস্থ হয়ে পুরান ঢাকার নিবেদিতা হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে আজ ছাড়পত্র নিয়ে মেয়ে ও নাতিসহ বাসায় ফিরছিলেন তিনি।

আল আমিন আরও জানান, তাদের বহনকারী অটোরিকশাটি তাঁতীবাজার মোড়ে আসলে পেছন থেকে একটি পিকআপ ভ্যান রিকশায় ধাক্কা দেয়। তখন মুসলিম মিয়া রিকশা থেকে নিচে পড়ে গেলে পিকআপ ভ্যানের নিচেই চাপা পড়েন তিনি। পথচারীরা তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে মেয়ে সোনিয়া ও নাতি হাসান অক্ষত রয়েছেন বলে জানান আল আমিন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কোতোয়ালি থানায় অবহিত করা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার