হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২)। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, ভুক্তভোগী একজন গার্মেন্টস কারখানার মালিক। গত শনিবার সন্ধ্যায় তিনি তাঁর অফিসে কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে তাঁকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজন অস্ত্র বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তাঁরা অফিসকক্ষের লকার ভাঙচুর করেন এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেন। যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়।

র‍্যাব-৪ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী রানা। নির্জন এলাকা ও দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে গার্মেন্টসটি টার্গেট করা হয়। আগে থেকেই রানা এলাকা রেকি করেন এবং পরে সহযোগীদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মিরপুর, কাফরুলসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার