হোম > সারা দেশ > ঢাকা

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ ৮ মে যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকাল থেকেই তাঁদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। সব টিকিট অনলাইনে দেওয়া হয়েছে, পাশাপাশি কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে।

তিনি জানান, যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে। সকাল ১০টা পর্যন্তই চাহিদা থাকা এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার