হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদী সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

রায়পুরা ও নরসিংদী প্রতিনিধি

বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দূরে কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে খামারেরচর সেতুর নিচে খালের শুকনো স্থানে বিবস্ত্র বস্তায় ঢাকা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ১৮-১৯ বছর। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কেউ তা জানাতে পারেনি।

ওসি মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বারৈচা বাসস্ট্যান্ডসংলগ্ন খামারেরচর সেতুর নিচে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা-পুলিশ বিবস্ত্র অবস্থায় ওই নারীর লাশটি উদ্ধার করে।

পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার