হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপিতে নতুন ৪ থানাসহ আরও যে তথ্য দিলেন কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় প্রস্তাবিত নতুন চার থানার মধ্যে ‘রায়েরবাজার থানা’র প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সেই সঙ্গে পূর্বাচল এলাকা সিটি করপোরেশনের আওতায় এলে আরও চার থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ির আগাম প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সরওয়ার জানান, সেবার পরিধি বাড়াতে ডিএমপি এলাকাকে পুনর্বিন্যাস করে নতুন থানাগুলো গঠন করা হবে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, রায়েরবাজার থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের অংশ নিয়ে একটি; ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ নিয়ে ‘বসুন্ধরা থানা’ এবং খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব রয়েছে।

কমিশনার সরওয়ার আরও বলেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের আগাম প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ দিন খিলক্ষেতে পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সেখানে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার।

আইজিপি আরও বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে।

প্রসঙ্গত গত ২০ জানুয়ারি সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করে। সে সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নতুন থানাগুলো হলো—গাজীপুর জেলার পূর্বাচল উত্তর; নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ; কক্সবাজার জেলার মাতারবাড়ী এবং নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার