হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটে অগ্নিকাণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের একটি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম দোলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংবাদ পাওয়ার পর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৩৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৬ তলা বিশিষ্ট রমনা ভবনের ৩ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেন। প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এবং উৎসুক জনতাকে দূরে রাখতে কাজ করছে।

ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক