হোম > সারা দেশ > ঢাকা

ই-অরেঞ্জের সোনিয়া-মাসুকুর দম্পতিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ই-অরেঞ্জের সোনিয়া-মাসুকুর দম্পতি। ছবি: সংগৃহীত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জ ডট. শপের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী ই–অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে এই পরোয়ানা জারি করেন আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম।

অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন ই–অরেঞ্জ ডট শপের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।

মামলার বাদীর আইনজীবী গাজী হাসান মাহমুদ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ মামলায় একমাত্র জামিনপ্রাপ্ত আসামি আমানুল্লাহ চৌধুরী আদালতে হাজির হননি। অন্য আসামিরা শুরু থেকে পলাতক। এ কারণে তাঁদের অনুপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২৪ সালের ২১ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনের গাজী ফিরোজ কায়ছার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ই-অরেঞ্জ শপের কর্মকর্তারা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভিত করেন। ওই প্রলোভনের শিকার হয়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপের জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা আসামিদের প্রতিষ্ঠানে পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের শর্ত থাকলেও তাঁরা আর পণ্য সরবরাহ করেননি।

মামলার অভিযোগে আরও বলা হয়, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আসামিরা পণ্য সরবরাহ না করায় ২০২৪ সালের ১৪ নভেম্বর ই-অরেঞ্জের অফিসে গেলে টাকা না দিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেন।

উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে সারাদেশে ই-অরেঞ্জের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার