হোম > সারা দেশ > ঢাকা

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শুনানি শেষে হাজতখানায় নেওয়া হয় ইনামে হামীমকে । ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম।’

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

আজ বিকেলে ইনামে হামীমকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুল ইসলাম আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ইনামে হামীমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় তল্লাশি চালিয়ে তিনটি এনআইডি কার্ড ও পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা করা হয়।

রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চাইলে হামীম বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম। এ ছাড়া তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম।’

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তারেক রহমানকে দেখার ইচ্ছা থাকলে গভীর রাতে এনআইডি কার্ড ও চেক বই নিয়ে ঘোরাফেরা করবেন কেন? তাঁকে রিমান্ডে নিলে প্রকৃত তথ্য উদ্ধার হবে।

রিমান্ড আবেদনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে আসামি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। নিজের ছবি ব্যবহার করে তিনটি ভিন্ন এনআইডি কার্ড বহন করা গুরুতর অপরাধ। মামলার মূল রহস্য উদ্‌ঘাটনে তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার