হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে পুকুরপাড়ে পড়ে ছিল ইজিবাইকচালকের মরদেহ

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইকের ব্যাটারি লুটের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফাহিম মিয়া মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে সে ইজিবাইক চালাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। রাত ৮টার দিকে বাবার সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এ সময় ফাহিম জানায়, কয়েকজন ব্যক্তি তার পিছু নিয়েছে। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফাহিমের বাবা রুহুল আমিন প্রতিবেশীদের নিয়ে সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলের পাশে ফাহিমের ইজিবাইকটি পাওয়া গেলেও তাতে চারটি ব্যাটারি ছিল না। ধারণা করা হচ্ছে, ব্যাটারি লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পুকুরপাড়ে ছিল। প্রাথমিকভাবে নিহত ফাহিমের গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করা হলেও এর চারটি ব্যাটারি পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার