হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। 

এসআই রফিকুল ইসলাম বলেন, এলাকার লোকজনের কাছ থেকে জানা যায়, রাতে মালিবাগ রেলগেটের পাশের রেললাইন দিয়ে ওই নারী পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় তিনি। 

পরে খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪০-৫০ বছর। আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার