হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১৬ মে) সকালে বছিলা সেতুর নিচে বুড়িগঙ্গা নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউল হক বলেন, অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কাটার দাগ রয়েছে। পরনে ছিল কালো-সাদা রঙের ট্রাউজার ও নেভি ব্লু ফুলহাতা গেঞ্জি।

আলাউল হক আরও বলেন, লাশটি অন্তত ৭ থেকে ১০ দিন পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। এ কারণে প্রযুক্তির সহায়তা নিয়েও তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার