হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ফাইল ছবি

রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন স্থগিত করেন। সেই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য প্রেরণ করেন।

আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি বলেন, গত সোমবার হাইকোর্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রুবেল হত্যা মামলায় ৬ মাসের জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত মঙ্গলবার তা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।

২১ আগস্ট তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তাঁরা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার