হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 

ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চিমনি ও কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো বন্ধ করে দেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মধুপুরের কালামাঝি গ্রামের বিজয় ব্রিকসকে ৫ লাখ, কুড়ালিয়া গ্রামের সিটি ব্রিকস, এসকেবি ব্রিকস, তিতাস ব্রিকস ও দড়িহাতিল গ্রামের মধুপুর ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তাঁদের কাজে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের টিম সহায়তা দেয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার