হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে রাস্তা দখল ও মিটফোর্ডে চুরির দায়ে সাতজনের কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ছয়জনকে সড়ক পরিবহন আইনে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার তাঁদের এই সাজা দেওয়া হয়। রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

লালবাগ থানা সূত্রে জানা যায়, আসামিরা ৮-১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের বারবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তাঁরা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা-পুলিশ রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে। সোমবার লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে একই আদালতে কোতোয়ালি থানা-পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনাটি ঘটে। কোতোয়ালি থানা-পুলিশ আসামিকে গ্রেপ্তার করে লালবাগ সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই সাজা দেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার