হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

ফাইল ছবি

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে বাড্ডা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

আজ শনিবার ভোরে মধ্য বাড্ডা বৈশাখী সরণি এলাকার জামানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জহিরুল ইসলাম আকাশ (২২) বলে জানা গেছে। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামে। বাবার নাম মৃত রফিকুল ইসলাম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় থাকতেন।

এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ভোর সোয়া ৫টার দিকে পাকা রাস্তার ওপর বিদ্যুতের খুঁটির নিচে মৃত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরে পাশের ওবায়দুল ইসলাম নামে এক বাড়িওয়ালার বাড়ির বিদ্যুতের লাইন চলে গেলে তিনি রাস্তায় বের হন। বেরিয়ে দেখেন খুঁটির নিচে ওই যুবক মৃত অবস্থায় পড়ে আছে। মরদেহের পাশে তার কাটার যন্ত্র। খুঁটির ওপরে তাকিয়ে দেখতে পান তাঁর বাড়ির বৈদ্যুতিক তার কাটা।

এসআই আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় একটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার