হোম > সারা দেশ > ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে এক যাত্রী আহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া আজকের পত্রিকাকে বলেন, সকালে বিআরটিসির দোতলা একটি বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চালকের ভুলে এই ঘটনা ঘটে। এতে বাসের ওপরের একটি অংশ বিধ্বস্ত হয়েছে।

তেজগাঁও থানা–পুলিশ জানায়, এ ঘটনায় বিআরটিসি বাসের চালককে জরিমানা করা হয়েছে। আহত কেউ অভিযোগ করেননি। কোনো মামলাও হয়নি। এদিকে বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে—এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বাসের দোতলার সামনের একটি অংশ পিলারের আঘাতে ভেঙে যেতে দেখা যায়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার