হোম > সারা দেশ > ঢাকা

৩৩ হাজার রিকশাচালকের মাঝে ছাতা বিতরণ করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। এর মধ্যে কড়া রোদে রিকশা চালতে গিয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন চালকেরা। তাই ৩৩ হাজার রিকশাচালককে ছাতা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল রোববার (২৮ এপ্রিল) গুলশান-২ নগর ভবনের সামনে ছাতা বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল আজকের পত্রিকাকে বলেন, ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাওয়ালাদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ করা হবে। এরই মধ্যে ছাতা তৈরির কাজ শেষ হয়েছে। আগামীকাল রোববার কর্মসূচি উদ্বোধনের পর ডিএনসিসি বিভিন্ন এলাকায় রিকশাচালকদের ছাতা দেওয়া হবে। এর জন্য সিটি করপোরেশন থেকে রিকশার চালক, গ্যারেজ ও রিকশা মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সব ছাতা বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, এপ্রিলের শুরু থেকে শনিবার পর্যন্ত সব মিলিয়ে ২৮ দিন টানা তাপপ্রবাহ চলছে। ৭৬ বছরের মধ্যে এটিই দেশের দীর্ঘতম তাপপ্রবাহের রেকর্ড। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রমজানে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’