হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ইন্টারনেটের অফিসে হামলা-লুটের অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডট ইন্টারনেট’ এর কার্যালয়ে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলার সময় তারা প্রতিষ্ঠানের মালিক ও এক অংশীদারকে খোঁজ করেন এবং কর্মীদের মারধর করে বিভিন্ন ধরনের হুমকি দেন।

আজ বুধবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডট ইন্টারনেটের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে লালমাটিয়ার ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্পোরেট কো-অর্ডিনেটর কর্মকর্তা সগীর হোসেন আসিফ মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল মুখোশ পরে জোরপূর্বক অফিসে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের মালিক প্রদীপ ঢালী ও অংশীদার এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। এ সময় অফিসে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের পরিচয় ও অফিসে আসার কারণ জানতে চাইলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয়। এলোপাতাড়ি মারধরে দুজন আহত হন। পরে তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াই-ফাই রাউটার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।

এ দিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, মুখোশধারী কয়েকজন ব্যক্তি অফিসে ঢুকে প্রথমে অ্যাকাউন্টস বিভাগে যান। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলার সময় অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। পরে কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। ফুটেজে হামলার পুরো ঘটনা এক ব্যক্তি ভিডিও কলে কাউকে দেখাচ্ছিলেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার