হোম > সারা দেশ > ঢাকা

টাকার হিসাব চেয়ে বিদ্যানন্দকে নারীর ‘লিগ্যাল’ নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অর্থ পাঠানোর দাবি করে তার হিসাব চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক নারী। সাবিহা রহমান নিতুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠিয়েছেন। 

আজ বুধবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ওই আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, নিতুর পক্ষ থেকে ফাউন্ডেশনকে দেওয়া ৪০ হাজার ৫০০ টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে, তার হিসাব ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 
 
নোটিশে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার লক্ষ্যে এই দাতা ফাউন্ডেশনকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে ওই টাকা দেন। কিছুদিন যাবৎ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফাউন্ডেশনের বিরুদ্ধে টাকার সঠিক ব্যবহার না করার অভিযোগ এসেছে। 
 
নোটিশে আরও বলা হয়, এই দাতা অডিট রিপোর্ট চেক করে তাঁর দেওয়া অর্থের তথ্য পাননি। এ ছাড়া এ বিষয়ে বারবার জানতে চাইলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার