হোম > সারা দেশ > ঢাকা

লিনাট্যাব-ই ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে: সেমিনারে বক্তারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডায়াবেটিক রোগীদের জন্য যুগান্তকারী কম্বিনেশন নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ইনসেপ্টার তৈরি ওষুধ লিনাট্যাব-ই বড় কার্যকর ভূমিকা রাখবে। ‘ব্রেকিংথ্রু কম্বিনেশন ডায়াবেটিস ম্যানেজমেন্ট’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে আগত বিশেষজ্ঞরা এ কথা বলেন। 

আজ সোমবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর আয়োজনে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। প্যানেল আলোচক ছিলেন বারডেমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. জাফর আহমেদ লতিফ, এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন, ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হাফিজুর রহমান, বারডেমের অ্যান্ড্রোক্রিনোলজি বিভাগের প্রধান ডা. মো. ফিরোজ আমীন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ড্রোক্রিনোলজি বিভাগের প্রধান ডা. ইন্দ্রজিত প্রাসাদ। এ ছাড়া বক্তব্য উপস্থাপন করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন ও ডা. শাহজাদা সেলিম। 

সেমিনারে সভাপতিত্ব করেন বারডেমের পরিচালক (একাডেমী) ডা. ফারুক পাঠান এবং ডা. এসএম আশরাফুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (বিপণন) আশরাফ উদ্দীন।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী