হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় দুই দিনের ব্যবধানে দুই বাড়িতে ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় দুই দিনের ব্যবধানে পৃথক দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া গ্রামে। এর আগে গত রোববার গভীর রাতে পাথালিয়া ইউনিয়নে এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আউকপাড়া এলাকার আব্দুল্লাহর বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতেরা নগদ প্রায় ৩৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

ডাকাতেরা যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে আহত করে। একই সঙ্গে তাঁর স্ত্রীর কানের দুল ছিঁড়ে নেওয়ার সময় দুই কান গুরুতর আহত হয়।

আব্দুল্লাহ অভিযোগ করেন, পালানোর সময় ডাকাতেরা তাঁর বাড়ির এক ভাড়াটিয়ার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তাঁকে ফেলে রেখে যায়। ছেড়ে দেওয়ার আগে তাঁর মাথায় আঘাত করা হয়।

এর আগে রোববার গভীর রাতে পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি লুট হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার