হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও উপকর কমিশনার মো. শিহাবুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পৃথক পৃথক আদেশে এই নিষেধাজ্ঞা দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই কার্যক্রম চলমান রয়েছে। মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশে পালিয়ে গেলে যাচাই/অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনুসন্ধান বা যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক