হোম > সারা দেশ > ঢাকা

‎‎বাড্ডায় অপহৃত মাদ্রাসাছাত্র জামালপুর থেকে উদ্ধার, সাবেক শিক্ষক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অভিযুক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হান। ছবি: সংগৃহীত

‎রাজধানীর বাড্ডা এলাকায় অপহরণের শিকার এক মাদ্রাসাছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার সাবেক শিক্ষক আবু রায়হানকে (২৩) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে বাড্ডা থানা-পুলিশ। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে আদায় করা ১ লাখ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মে বিকেলে উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় অবস্থিত আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার পথে ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, মাদ্রাসাটির সাবেক শিক্ষক আবু রায়হান তাঁকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন।

‎ঘটনার পর বাড্ডা থানার আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি সোর্স তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ‎উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার