হোম > সারা দেশ > ঢাকা

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার সাগর আহম্মেদ রয়েল (৩২) ও ওমর সানি রাব্বি (৩৫)। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে রিয়াজ শিকদার (৩৩) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগর আহম্মেদ রয়েল (৩২) ও ওমর সানি রাব্বি (৩৫)।

উত্তর বাড্ডার পূর্বাচলের ৬ নম্বর লেন থেকে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে র‍্যাব ও পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর বাড্ডার পূর্বাচলের ৬ নম্বর লেনের স্বপনের ছেলে সাগর আহম্মেদ রয়েল ও একই এলাকার ওমর সানি রাব্বি।

অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মিরাজ শিকদার বাদী হয়ে গতকাল মধ্যরাতে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুজনসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে মিরাজ জানান, অপহরণকারীদের একজনের সঙ্গে কিছু দিন আগে তাঁর ছোট ভাইয়ের পরিচয় হয়। সেই সুবাদে পার্টটাইম চাকরি দেওয়ার কথা বলে ১২ ডিসেম্বর বাড্ডায় যান। সেখান থেকে ওই অপহরণকারী পূর্বাচলের ২৬ নম্বর লেনে নিয়ে যান। অতঃপর চাকরির ভাইভার কথা বলে একটি টিনশেড রুমে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অতঃপর মিরাজ শিকদার বিকাশের মাধ্যমে ১ হাজার ৯০০ টাকা দিলে অপহরণকারীরা রিয়াজকে মারধর করে ছেড়ে দেন।

এ বিষয়ে র‍্যাব-১-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের পরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী যুবকও তাঁদের অপহরণের সঙ্গে জড়িত ছিলেন বলে শনাক্ত করেছেন। পরে তাঁদের বাড্ডা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন বলেন, ‘অপহরণের অভিযোগে র‍্যাব দুই আসামিকে ধরে থানায় হস্তান্তর করেছে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ দাবি করে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পরে তাঁদের আজ আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার