হোম > সারা দেশ > ঢাকা

বৈদ্যুতিক লাইনে বেলুন, ১৪ মিনিট বন্ধ থাকল মেট্রোরেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৪ মিনিট বন্ধ রেখে বেলুনটি অপসারণ করার পর আবারও স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা রায়হানুল ইসলাম রাতুল আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে থাকার কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ ভোল্টেজ লাইনের ওপর থেকে বেলুনটি সরিয়ে ফেলে।

এরপর বেলা ১টা ৪ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ১টা ৫ মিনিটে কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির