হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে তিন দিনব্যাপী নাট্যোৎসব

জাবি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

‘যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি’—এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্যোৎসব—‘জাগরণী’।

আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে এ নাট্যোৎসব শুরু হবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগর থিয়েটারের দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা কর্মকার।

আয়োজকেরা জানান, এবারের নাট্যোৎসবের প্রথম দিন মঙ্গলবার থাকছে থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় এবং অলোক বসু রচিত ও নির্দেশিত ‘কমলা রঙের বোধ’।

দ্বিতীয় দিনে বুধবার থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার টিএসসির প্রযোজনায় এবং বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজের রচনা ও নির্দেশিত নাটক ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’ এবং শেষ দিন বৃহস্পতিবার থাকছে মনোজ মিত্র রচিত ও প্রাচ্যনাটের পরিবেশনায় নাটক ‘কিনু কাহারের থেটার’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিয়াঙ্কা কর্মকার বলেন, জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগবদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী। আমরা আশা করি, বিনা মূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধের সঞ্চার ঘটাতে পারব।’

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী