হোম > সারা দেশ > ঢাকা

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে প্রতিবেদন নজরে এসেছে, আমরা কাজ করছি: দুদক মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, বইটি রচনা ও সম্পাদনার সঙ্গে থেকে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জন সরকারি কর্মকর্তা পদ, অর্থ, ফ্ল্যাটসহ নানান সুবিধা নিয়েছেন। প্রতিবেদনটি প্রকাশের পরেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান। মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “‘অসমাপ্ত আত্মজীবনী” নিয়ে যে প্রতিবেদন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা দুদকের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি।’

আক্তার হোসেন আরও বলেন, ‘গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় ২০১২ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের পর বইটি প্রকাশিত হয়। তবে একটি টেলিভিশনে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বইটি আসলে রচনা করেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তাঁর নেতৃত্বাধীন আরও ১২৩ কর্মকর্তা। অভিযোগে বলা হয়, এর বিনিময়ে তাঁরা নগদ অর্থ, ফ্ল্যাট ও বিভিন্ন সরকারি সুবিধা পান।

দুদক জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু না হলেও প্রাথমিক গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার