হোম > সারা দেশ > ঢাকা

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী। ফাইল ছবি

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

সাবেক চিফ হুইপের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে আসামির ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় মূল আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন দুদক কর্মকর্তা এ কে এম মুর্তজা আলী সাগর।

আবেদনে বলা হয়েছে, নূর-ই-আলম একজন নিয়মিত আয়করদাতা। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথি যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫৭.৪৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩২ কোটি টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে গত বছরের ২৫ মার্চ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়েছে, নূর-ই-আলম চৌধুরী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।

পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।

দুদকের অনুসন্ধানে রাজধানীর উত্তরা, পূর্বাচল ও নিকুঞ্জ এলাকায় তাঁর নামে জমি ও ভবনসহ প্রায় ৪.২৯ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৪২.৮১ কোটি টাকার অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার