হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে ছিল বর্ষবরণের ৩৮ ফানুস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন বছর বরণে রাজধানীতে বিভিন্ন স্থানে গতকাল রোববার মধ্যরাতে ওড়ানো ফানুস এবারও আটকেছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। তবে এবার রাতের মধ্যেই ফানুসগুলো অপসারণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। 

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, গতকাল রাতে মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে। ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়ে এগুলো অপসারণ করেছে। 

তিনি বলেন, তাঁদের আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী পেট্রোলিং টিম মাঠে কাজ করেছে। 

এর আগে গত বছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস আটকে যায়। গত ২৮ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানো বা আতশবাজি না পোড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে পুলিশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি