হোম > সারা দেশ > ঢাকা

ভোররাতে ডিমের হাটে র‍্যাব, এক বেলায় জরিমানা ১২ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিমের বাজার নিয়ন্ত্রণে সোমবার ভোররাতে রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে র‍্যাব। অতিরিক্ত দাম রাখায় ৯ ঘণ্টার এই অভিযানে ২৭টি প্রতিষ্ঠানকে বারো লাখ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। 

সোমবার ভোররাত সাড়ে ৪টা থেকে মোবাইল কোর্ট শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। র‍্যাব ১০ এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান করা পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, রাজধানী কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়। এ সকল এলাকার হাটে বাজারে ক্রয় রশিদ ছাড়া ডিম ক্রয় ও বিক্রি করা হয়। অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এভাবে তারা ডিম বিক্রি করে। এমন ২৭টি প্রতিষ্ঠানকে বারো লক্ষ পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার