হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলতাফ হোসেন জানান, তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর থানার আকন্দপাড়া গ্রামে। তাঁরা মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাইজুল রাজমিস্ত্রির সহযোগী ছিলেন। আজ দুপুরে ১৩ তলা ভবনটির নিচে এক পাশে বালুর কাজ করছিলেন তিনি। এ সময় ভবনটির ছয়তলা থেকে সাটারিংয়ের লোহার পাইপ তাঁর মাথার ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

লোহার পাইপটি কীভাবে নিচে পড়ল, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি নিহত ব্যক্তির সহকর্মীরা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার