হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় কারা হেফাজতে কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই কয়েদির নাম রুবেল চন্দ্র পাল (৪২)। বাবার নাম দিলীপ চন্দ্র পাল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন রুবেল চন্দ্র পাল (৪২)। কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাঁকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তাঁর মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার