হোম > সারা দেশ > ঢাকা

লালবাগ থেকে ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালবাগের রসুলবাগে একটি বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। 

শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তাঁর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। বাবার নাম আলআমিন শিকদার এবং মা লাকি বেগম। 

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, লালবাগ রসুলবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠতলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তাঁর বান্ধবী খুশবু আক্তার তাঁর ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীকালে তাঁর মাধ্যমে খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 

এসআই আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার