হোম > সারা দেশ > ঢাকা

২ মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোনের ২ শিক্ষার্থী

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের একজন ষষ্ঠ শ্রেণির নিলয় (১৩), অপরজন পঞ্চম শ্রেণির রুপি বড়ুয়া (১০)।

দীর্ঘ দুই মাসের চিকিৎসা শেষে আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তারা ছাড়পত্র পেল।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিলয়ের দেহের ২৫ শতাংশ ও রুপির ২০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তারা সেরে ওঠায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হলো।

তিনি জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে এখন স্কুলটির ৮ শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২০ জনের।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী, আয়া, অভিভাবকসহ ৩৬ জনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক মানুষ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার