হোম > সারা দেশ > কুমিল্লা

সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

কুমিল্লা প্রতিনিধি

খানাখন্দের সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘ ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট বাড়তে থাকায় সড়ক ও জনপদ বিভাগ সংস্কারকাজ বন্ধ করে দেয়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় যানজট কমে। তবে সড়কে যানবাহনের ধীর গতি দেখা যায়।

সাধারণ যাত্রী ও চালকদের অভিযোগ, ঈদের আগে এমনিতেই মেঘনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টির হচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় সড়কের খানাখন্দের সংস্কার করতে আসে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ। সড়কের গর্তে বৃষ্টিতে পানি জমে যানবাহন চলাচল ব্যাঘাত ঘটায় এ সংস্কারকাজ করে সওজ। পরে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যানজটের মাত্রা বাড়তে থাকে। এ সময় মহাসড়কের কুমিল্লা অংশের চট্টগ্রাম অভিমুখী চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রাথমিক কিছু সংস্কারকাজ করে চলে যায় সওজ।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় কিছু বড় বড় গর্ত তৈরি হয়। তাতে পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত ও সড়কের ক্ষতি হচ্ছিল। ফলে আমরা কিছু সংস্কারকাজ শুরু করে ছিলাম। যানজট দীর্ঘ হওয়ায় কাজ বন্ধ করে দিই। আমরা আপাতত বড় কোনো সমস্যা না হলে ঈদের আগে ও পরে আর কোনো সংস্কারকাজ করব না।’

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কে সংস্কারকাজ করায় কিছু যানজটের তৈরি হয়েছিল। পরে হাইওয়ে পুলিশ দ্রুত তা নিরসন করে। মহাসড়কে যানজট নেই। যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতালে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন মা, ২৭ দিনের শিশু অপহৃত

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

২০ বছর আগের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাসনাত আবদুল্লাহ

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৪ জন

দেবিদ্বারে ৩৮ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু