হোম > সারা দেশ > কুমিল্লা

‘প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা শিক্ষার্থীর ভাইস চ্যান্সেলর স্কলারশিপ স্থগিত

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস চ্যান্সেলর স্কলারশিপে মনোনীত তালিকায় থাকা ‘প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, ‘বিভাগ থেকে তালিকাটি পাঠানো হয়েছে। এটি চূড়ান্ত তালিকা নয়। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এখনই তাকে দোষী বলা যাচ্ছে না। তাই তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত থাকবে।’

এর আগে গতকাল (১৫ জুলাই) ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংবলিত তালিকা প্রকাশিত হয়। তালিকা ঘেঁটে জানা যায়, তালিকায় ৬৫ নম্বরে আছেন লামিয়া আর্জুমান্দ নামে এক শিক্ষার্থী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষ থেকে ৩.৯২ সিজিপিএ নিয়ে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। তবে, চলতি বছরের ১১ মার্চ এই শিক্ষার্থীকে বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের মাধ্যমে উত্তরপত্রসহ প্রশ্ন পাওয়ার অভিযোগ ওঠে, যা তদন্তাধীন রয়েছে। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরেই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং অভিযুক্ত শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতালে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন মা, ২৭ দিনের শিশু অপহৃত

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

২০ বছর আগের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাসনাত আবদুল্লাহ

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৪ জন

দেবিদ্বারে ৩৮ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু