হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে বিমানবন্দরের ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজ বেলা ২টা পর্যন্ত মোট ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ায় গত শনিবার থেকে চট্টগ্রামে বিমানবন্দরের ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজ বেলা ২টা পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্য ও এর বাইরেও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মধ্যপ্রাচ্যে আকাশসীমা কার্যত বন্ধ হয়ে গেছে। ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত ও কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে।

এতে ওমরাহ ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। জানা গেছে, অনেকের পাসপোর্ট-ভিসার মেয়াদ শেষ হতে চলেছে। অনেক প্রবাসী জানান, তাঁরা দ্রুত নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না পৌঁছালে তাঁদের বিরাট সমস্যা হয়ে যাবে।

আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া আন্তর্জাতিক অ্যারাইভাল ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ও এয়ার অ্যারাবিয়ার তিনটি।

আর বাতিল হওয়া আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইটগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ও এয়ার অ্যারাবিয়ার তিনটি।

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে সেই শিশুকে দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড