হোম > সারা দেশ > বরগুনা

ডাকাত সন্দেহে ২ যুবক আটক, মোটরসাইকেলে আগুন

বরগুনা সংবাদদাতা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে আটক দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উপজেলার মধ্য আমতলী গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন আমতলী গ্রামের মো. শামিম হোসেন রাকিব (২২) ও পূর্ব সফিপুরের মো. হাসান আলী (২১)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে বামনা থানায় মামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মধ্য আমতলী গ্রামের শহিদুল বক্সের একটি পরিত্যক্ত ঘরে শামিম ও হাসান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকা পাহারা দেওয়া স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই ঘর ঘিরে ফেলে। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে। এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে রাতে পাহারা দেওয়া শুরু করেছেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা ডাকাতি রোধে টহল বাড়িয়েছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতির মামলা নিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।’

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম