হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রতীকী ছবি

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না খাল থেকে মো. শামীম বেপারী (৪০) নামে গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গৌরীচন্না বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের খালের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে খালের পাশে রক্তমাখা জামা ও জুতা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বরগুনা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে খালের কচুরিপানার মধ্যে থেকে মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি শামীমের বলে শনাক্ত করেন তার স্বজনেরা।

শামীমের বাবা মনসুর আলী বেপারী জানান, শামীম গতকাল রোববার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গৌরীচন্না বাজারে যায়। রাত ১১টার পর তার মোবাইল ফোন সেট বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। তবে কী কারণে শামীমকে হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে—এ বিষয়ে কিছু বলতে পারেনি তার বাবা।

বরগুনা থানার ওসি আব্দুল আলীম বলেন, ‍সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার