হোম > সারা দেশ > বরগুনা

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: ২২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সান্তাহারে দুর্ঘটনাকবলিত টেন। ফাইল ছবি

নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইনচ্যুত সব বগি উদ্ধার এবং রেললাইন মেরামত শেষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেল যোগাযোগ সচল হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম আজকের পত্রিকাকে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা সান্তাহার জংশন স্টেশন থেকে খুলনার উদ্দেশে আন্তনগর রূপসা এক্সপ্রেস ছেড়ে যায়।

ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে সান্তাহার জংশন স্টেশনের কাছে বাগবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এই ঘটনায় দুই শতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ওই দিন সন্ধ্যায় লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশনমাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, দুপুরে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাকি হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন মোবাইল ফোনে জানান, দুর্ঘটনাকবলিত বগি সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উদ্ধার সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করে সকাল ১০টা ২৫ মিনিটে ট্রেন চলাচলের জন্য ‘লাইন ফিটিং’ দেওয়া হয়। বগি উদ্ধার ও লাইন সংস্কারের পর বেলা ১১টা ৮ মিনিটে নাটোরের আব্দুলপুর থেকে প্রথম যাত্রীবাহী ডাউন সীমান্ত এক্সপ্রেস (চিলাহাটি-খুলনাগামী) ট্রেন চালু হয়েছে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম