হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, ৩৩ হাজার টাকা জরিমানা

বরগুনা (বেতাগী) প্রতিনিধি 

বেতাগীতে চেকপোস্ট। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে।  

আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।

চেকপোস্ট চলাকালে বাস, পিকআপ, মাহিন্দ্রা, মাইক্রোবাস, প্রাইভেট কার, ট্রাক্টর ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় কাগজপত্র না থাকায় আটটি যানবাহনের চালককে মামলা দিয়ে ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

লেফটেন্যান্ট জুম্মান বলেন, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের তল্লাশি নিয়মিত চলবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম