হোম > সারা দেশ > বরগুনা

ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনায় মাদক, দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই সময় বিপুল পরিমাণ মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসহাক আকন সবুজ (৪০) ও আবুল কালাম আজাদ (৩৯)। সবুজ তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী।

পরে তাৎক্ষণিক উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিনের কারাদণ্ড দেন। আজ বুধবার তালতলী থানা-পুলিশ তাঁদের কারাগারে পাঠায়।

জানা গেছে, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঝাড়াখালি গ্রামের ইসহাক আকন সবুজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। মঙ্গলবার রাতে তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিরাজ জমাদ্দারের বাসার তৃতীয় তলায় মাদক সেবক করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় মাদক, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্ত দুজনকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম