হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে এক অজ্ঞাতনামা নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা মুকুন্দ বাইনের ধানখেতে এক নারীর লাশ পড়ে ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান বলেন, ‘ওই নারীকে এলাকার কেউ চেনেন না। তিনি কীভাবে এখানে এসেছেন তা জানি না।’

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মৃত নারীর পরিচয় উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম