হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় হরিণের দুটি মাথাসহ ৪০ কেজি মাংস জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলাসংলগ্ন বলেশ্বর নদীর পাড় থেকে হরিণের দুটি মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপিতের খালের মোহনা থেকে এসব জব্দ করা হয়।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. সাইফুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু অসাধু হরিণশিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পূর্বপাড় বলেশ্বর নদীর নাপিতের খালের মোহনা এলাকায় অভিযান পরিচালনা করি।

এ সময় চোরাকারবারিদের দেখে ধাওয়া করলে তিনটি বস্তায় দুটি হরিণের মাথাসহ ৪০ কেজি মাংস রেখে পালিয়ে যায় তারা। তখন কাউকে আটক করা সম্ভব হয়নি।’

এসআই সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ ও নিষ্পত্তি করা হবে। পাশাপাশি হরিণ শিকার ও মাংস চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম