হোম > সারা দেশ > বরগুনা

‘ভালো’ ময়নাতদন্তের জন্য ধর্ষণের শিকার মৃত কিশোরীর বাবার কাছে টাকা দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে (১৩) লাইব্রেরিতে আটকে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় সে ‘আত্মহত্যা’ করে। এ ঘটনায় বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলার পরপরই ময়নাতদন্তের রিপোর্ট ‘ভালোমতো’ করে দেওয়ার কথা বলে এক ব্যক্তি টাকা দাবি করেছেন। 

আজ শনিবার বেলা ২টার দিকে স্কুলছাত্রীর বাবা মোস্তফার মোবাইল ফোনে ঢাকা মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে টাকা দাবি করেন। 

এর আগে, গত ২৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তাঁর মা লিলি বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। 

স্কুলছাত্রী চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং কাঁঠালতলী ইউনিয়নে উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। 

স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফা জানান, আজ শনিবার বেলা ২টার দিকে মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে ১২ হাজার টাকা দাবি করেন। এর বিনিময়ে তিনি তাঁর মেয়ের ময়নাতদন্তে ধর্ষণের ভালো করে প্রতিবেদন দেবেন। যাতে করে তিনি মামলা করলে ভালো ফলাফল পাবেন। 

স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফার কাছে টাকা দাবি করা নম্বরে (০১৯১৫২৩২০৮৮) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, বরগুনার নারী ও শিশু ট্রাইব্যুনালে রুজুকৃত মামলার আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে টাকা দিতে হবে না। এমন কোনো প্রতারক যদি ফোন করে, তবে যেন তাঁরা এড়িয়ে যান।’

এদিকে আগামী রোববার (৭ জুলাই) সকাল ১০টার সময় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে মানববন্ধনের আয়োজন করেছেন মহিলা পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং সচেতন মহল।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম